কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মো: আজহার ইসলাম যোগদান করার পর থেকেই, দক্ষতার মাধ্যমে দক্ষতায় বিদেশি চিকিৎসকের হারানো মোবাইল উদ্ধার
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জের আজাহার ইসলাম দক্ষ নেতৃত্ব, তৎপরতা ও পেশাদারিত্বের ফলে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ঢাকার একটি মেডিকেল কলেজে কর্মরত একজন বিদেশি চিকিৎসক ইরতেজা , কাশ্মীরি নাগরিকের ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যায়। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে অবহিত করা হলে অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তাঁর নির্দেশনায় থানার দক্ষ ও চৌকস পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন।
পরবর্তীতে উদ্ধারকৃত মোবাইল ফোনটি যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। মোবাইল ফোন ফিরে পেয়ে বিদেশি চিকিৎসক কামরাঙ্গীরচর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের আন্তরিকতা, দক্ষতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।
কামরাঙ্গীরচর থানা পুলিশের এ ধরনের কার্যকর উদ্যোগ শুধু একজন ভুক্তভোগীর হারানো সম্পদ ফিরিয়ে দেওয়াই নয়, বরং জনসাধারণের নিরাপত্তা ও আস্থার প্রতি পুলিশের অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
অফিসার ইনচার্জের দক্ষ নেতৃত্বে কামরাঙ্গীরচর থানা পুলিশের এই মানবিক ও পেশাদার কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
উপদেষ্টা সম্পাদক : ব্যারস্টিার এম. সাইফউদ্দনি খোকন
প্রকাশক : মোঃ আশিকুর রহমান স্বাধীন
সম্পাদক :
নির্বাহী সম্পাদক : বিপুল কুন্ডু
বার্তা সম্পাদক : মোঃ তুষার হোসেন
Shadhi Nnewsbd