রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকালে ঘাটের পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে গিয়ে বহু প্রাণহানির ঘটনা ঘটেছিল।
উপদেষ্টা সম্পাদক : ব্যারস্টিার এম. সাইফউদ্দনি খোকন
প্রকাশক : মোঃ আশিকুর রহমান স্বাধীন
সম্পাদক :
নির্বাহী সম্পাদক : বিপুল কুন্ডু
বার্তা সম্পাদক : মোঃ তুষার হোসেন
Shadhi Nnewsbd