শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া নয়টার দিকে ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের ফতুল্লায়ফেরিতে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রাক চালু হয়ে অটোরিকশাসহ চারটি যানবাহন নিয়ে পানিতে পড়ে গেছে। এখন পর্যন্ত এ ঘটনা একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। নিখোঁজ ব্যক্তি হলেন ভ্যানচালক স্বাধিন (২৫)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি ছাড়াও এর ধাক্কায় সামনে থাকা একটা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান গাড়ি পানিতে পড়ে ডুবে যায়। এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও ভ্যানের চালক নিখোঁজ রয়েছেন।’।
উপদেষ্টা সম্পাদক : ব্যারস্টিার এম. সাইফউদ্দনি খোকন
প্রকাশক : মোঃ আশিকুর রহমান স্বাধীন
সম্পাদক :
নির্বাহী সম্পাদক : বিপুল কুন্ডু
বার্তা সম্পাদক : মোঃ তুষার হোসেন
Shadhi Nnewsbd