বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় চাঁদ দেখার পর জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে জানায়, আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে জিলহজ মাসের চাঁদ দেখার খবর পাওয়া গেছে।
এর ফলে মঙ্গলবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং ১০ জিলহজ অনুযায়ী আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা পালিত হবে।
মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্যাপিত হয়। এদিন মুসল্লিরা ঈদের নামাজ আদায় শেষে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।
উপদেষ্টা সম্পাদক : ব্যারস্টিার এম. সাইফউদ্দনি খোকন
প্রকাশক : মোঃ আশিকুর রহমান স্বাধীন
সম্পাদক :
নির্বাহী সম্পাদক : বিপুল কুন্ডু
বার্তা সম্পাদক : মোঃ তুষার হোসেন
Shadhi Nnewsbd