সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখেরি মোনাজাতে শেষ প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা

রিপোর্টারের নাম / ১৩৭ জন দেখেছেন
আপডেট : February 2, 2025
আখেরি মোনাজাতে শেষ প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা। সড়ক-মহাসড়কে দেখা দিয়েছে তীব্র ভিড়। আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটের দিকে আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় সকাল ৯টা ৩৫ মিনিটে। বিশ্ব ইজতেমার মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ।

আখেরি মোনাজাতে অংশ নিতে আজ রোববার ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে জড়ো হতে থাকেন মুসল্লিরা। শুরায়ী নেজাম বা জুবায়ের অনুসারীরা আশা করছেন, প্রথম পর্বের আখেরি মোনাজাতে অন্তত ৫০ লাখ মুসল্লি সামিল হয়েছেন।

এদিকে, ইজতেমা ময়দানে ফজরের নামাজের পর থেকেই চলে বয়ান। বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হয় আলোচনা। ধর্মীয় বয়ান করেছেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এরপর হেদায়াতী বয়ান করেছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধউর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

এর আগে টঙ্গীর তুরাগ তীরে গত শুক্রবার শুরু হয় তাবলিগ জামাতের শুরায়ে নেজামের অনুসারীদের আয়োজনে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন ৬৩টি বিয়ে।

প্রথম পর্বের এই ইজতেমায় অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। আছেন বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা।

এবারের বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের অধীনে ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে।

৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।


অন্যান্য সংবাদ