শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ্য ভাতার দাবিতে বৃহস্পতিবার সমাবেশ মন্ত্রিসভার বৈঠকে আজ উঠছে নতুন পে-স্কেলের খসড়া

ঢাকা কমিউনিটি হাসপাতালের আইসিএইচবি নবীনবরণ ও বিদায় সংবর্ধনা -২০২৫

রিপোর্টারের নাম / ১১৩০ জন দেখেছেন
আপডেট : July 31, 2025

                                                                                                             নবীনবরন ফাইল ছবি

আজ  বৃহস্পতিবার  সকাল ১১ টায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের অংগ প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কমিউনিটি  হেলথ- বাংলাদেশ আয়োজিত দুই বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কোর্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা  অনুষ্ঠানটি  ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের প্রফেসর কাজী আবুল মনসুর অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়  ।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডা: ওমর শরীফ ইবনে হাসান, বিশেষ অতিথি অধ্যক্ষ রেহেনা খানম অধ্যক্ষ,ঢাকা নাসিং কলেজ, অনুষ্ঠানের সভাপতিত্বে করেন ডা: আমিন সাবের অধ্যক্ষ,আইসিএইচবি ।

প্রধান অতিথি বলেন , আজকের এই আনন্দঘন ও আবেগময় মুহূর্তে, কমিউনিটি ইনস্টিটিউটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এই প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার এক অনন্য আলোকবর্তিকা, যা প্রতিনিয়ত সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে।প্রিয় নবীন শিক্ষার্থীরা, আজ থেকে তোমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হল। এই প্রতিষ্ঠানে তোমরা শুধু পুঁথিগত জ্ঞানই অর্জন করবে না, বরং শিখবে জীবনের মূল্যবোধ, শৃঙ্খলা ও সততা। আমি তোমাদের প্রতি আহ্বান জানাই, নিজেদের মেধা ও পরিশ্রম দিয়ে এই প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করো এবং দেশ ও জাতির জন্য একজন দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠো।  বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলতে চাই, তোমরা এই প্রতিষ্ঠানের গর্ব। তোমাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা এখন সমাজে ছড়িয়ে দেওয়ার সময়। বিদায় মানে শেষ নয়, বরং এক নতুন যাত্রার সূচনা। আমি আশা করি, তোমরা যেখানেই যাও, সততা ও নিষ্ঠার সঙ্গে এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে।

বিশেষ অতিথি বলেন , প্রিয় নবীন ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার হৃদয়ের শুভেচ্ছা ও সালাম—আসসালামু আলাইকুম।কমিউনিটি ইনস্টিটিউটের এই নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য একটি পবিত্র প্ল্যাটফর্ম, যেখানে জ্ঞানের আলো ছড়ানোর পাশাপাশি তাদের জীবন গঠনের ভিত্তি তৈরি হয়।নবীন শিক্ষার্থীদের বলতে চাই, তোমরা এমন একটি প্রতিষ্ঠানে এসেছ, যেখানে শিক্ষকরা তোমাদের পিতা-মাতার মতোই তোমাদের যত্ন নেবেন। তোমাদের প্রতি আমার পরামর্শ, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করো এবং নিজেদের সৃজনশীলতা বিকাশ করো। তোমাদের উপরই আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।  বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আমার শুভকামনা, তোমরা যেন এই প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ নিয়ে জীবনে এগিয়ে যাও। তোমাদের প্রত্যেকের সাফল্য আমাদের সবার জন্য গর্বের বিষয়।  অনুষ্ঠানটি সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই । আরো উপস্থিথ ছিলেন আইসিএইচবি একাডেমী  পরিচালক ডা: রহিমা আলী সহ অত্র প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা ।


অন্যান্য সংবাদ