রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
মাওয়া হাইওয়ের পাশে নিমতলা ব্রিজ সংলগ্ন ইছামতি নদী দখলের অভিযোগ, অস্তিত্ব সংকটে নদী গ্যাসসংকটে শিল্প খাত বিপর্যস্ত, উৎপাদন ও রপ্তানিতে বাড়ছে শঙ্কা সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দায়মুক্তি নিয়ে বিতর্ক: ব্যক্তিগত অপরাধের বিচার সম্ভব বলে মত আইন বিশেষজ্ঞদের মায়ের সেবা – মো: আশিকুর রহমান স্বাধীন পরিবেশ রক্ষায় দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন PRP থেরাপি: শরীরের নিজের শক্তিতেই সুস্থতার নতুন সম্ভাবনা -ডাঃ চৈতী মালাকার শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সার সংকটের আশঙ্কায় খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে, বিপদে পড়তে পারেন ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি মুন্সীগঞ্জের গর্ব বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) জামাল উদ্দিন চৌধুরী (এমপি): মুক্তিযুদ্ধের সাহসী সেনানায়কের জীবন ও অবদান গ্রামীণ সড়কে বারবার পিচ উঠে যাওয়া: টেকসই সমাধানে আরসিসি সড়ক নির্মাণের দাবি

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী

রিপোর্টারের নাম / ১০৫ জন দেখেছেন
আপডেট : July 2, 2026

দেশজুড়ে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সারাদেশে হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীরা কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা বাংলা-২ বিষয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল। এ কারণে সকাল সাড়ে ৮টা থেকেই দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে বিশেষ পরিস্থিতিতে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে পৌঁছালে তার তথ্য রেজিস্টারে সংরক্ষণ করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা আগামী আগস্ট শেষ হবে। এরপর ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা ২৫ জুলাই, বিএমটির তত্ত্বীয় পরীক্ষা আগস্ট এবং ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা ২২ জুলাই পর্যন্ত চলবে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, যা গত বছরের তুলনায় ১৪ হাজার ৩১৬ জন বেশি। হাজার ৮৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। এ সংখ্যা গত বছরের তুলনায় হাজার ৮০৩ জন বেশি। হাজার ৭০৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও বিএমটি পরীক্ষায় অংশ নিচ্ছেন লাখ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় হাজার ৬৪৭ জন কম। হাজার ৮৪৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৬১০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে।

 

 

 


অন্যান্য সংবাদ