সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
মাওয়া হাইওয়ের পাশে নিমতলা ব্রিজ সংলগ্ন ইছামতি নদী দখলের অভিযোগ, অস্তিত্ব সংকটে নদী গ্যাসসংকটে শিল্প খাত বিপর্যস্ত, উৎপাদন ও রপ্তানিতে বাড়ছে শঙ্কা সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দায়মুক্তি নিয়ে বিতর্ক: ব্যক্তিগত অপরাধের বিচার সম্ভব বলে মত আইন বিশেষজ্ঞদের মায়ের সেবা – মো: আশিকুর রহমান স্বাধীন পরিবেশ রক্ষায় দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন PRP থেরাপি: শরীরের নিজের শক্তিতেই সুস্থতার নতুন সম্ভাবনা -ডাঃ চৈতী মালাকার শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সার সংকটের আশঙ্কায় খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে, বিপদে পড়তে পারেন ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি মুন্সীগঞ্জের গর্ব বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) জামাল উদ্দিন চৌধুরী (এমপি): মুক্তিযুদ্ধের সাহসী সেনানায়কের জীবন ও অবদান গ্রামীণ সড়কে বারবার পিচ উঠে যাওয়া: টেকসই সমাধানে আরসিসি সড়ক নির্মাণের দাবি

গ্রামীণ সড়কে বারবার পিচ উঠে যাওয়া: টেকসই সমাধানে আরসিসি সড়ক নির্মাণের দাবি

স্টাফ রিপোর্টার / ৩৫ জন দেখেছেন
আপডেট : July 22, 2026
কোলা উইনিয়নের চেয়ারম্যান

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) আওতায় নির্মিত অনেক পিচঢালা সড়ক অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। কোথাও কয়েক বছর, আবার কোথাও কয়েক মাসের মধ্যেই সড়কের পিচ উঠে গিয়ে সৃষ্টি হচ্ছে অসংখ্য গর্ত। এতে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।

স্থানীয়দের অভিযোগ, একই সড়ক বারবার সংস্কার করা হলেও স্থায়ী সমাধান মিলছে না। ফলে সরকারি অর্থ ব্যয়ের পরও দীর্ঘমেয়াদে জনগণ কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না।

বিশেষ করে বিরতারা থেকে সিরাজদিখান সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জানা গেছে, প্রায় এক মাস আগে সড়কটি সংস্কারের জন্য এলজিইডির প্রকৌশলীরা পরিমাপ করেছেন এবং শিগগিরই মেরামতের কাজ শুরু হওয়ার আশা করা হচ্ছে।

তবে স্থানীয়দের মতে, শুধু পিচ ঢালাই করে বারবার সংস্কার না করে গ্রামের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ সড়কগুলো উন্নতমানের রড ব্যবহার করে আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) দিয়ে নির্মাণ করা হলে সেগুলো আরও দীর্ঘস্থায়ী ও টেকসই হবে। এতে সরকারের অর্থের সাশ্রয় হবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় বাসিন্দারা গ্রামীণ সড়ক নির্মাণে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

 

 

    


অন্যান্য সংবাদ