সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
মাওয়া হাইওয়ের পাশে নিমতলা ব্রিজ সংলগ্ন ইছামতি নদী দখলের অভিযোগ, অস্তিত্ব সংকটে নদী গ্যাসসংকটে শিল্প খাত বিপর্যস্ত, উৎপাদন ও রপ্তানিতে বাড়ছে শঙ্কা সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দায়মুক্তি নিয়ে বিতর্ক: ব্যক্তিগত অপরাধের বিচার সম্ভব বলে মত আইন বিশেষজ্ঞদের মায়ের সেবা – মো: আশিকুর রহমান স্বাধীন পরিবেশ রক্ষায় দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন PRP থেরাপি: শরীরের নিজের শক্তিতেই সুস্থতার নতুন সম্ভাবনা -ডাঃ চৈতী মালাকার শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সার সংকটের আশঙ্কায় খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে, বিপদে পড়তে পারেন ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি মুন্সীগঞ্জের গর্ব বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) জামাল উদ্দিন চৌধুরী (এমপি): মুক্তিযুদ্ধের সাহসী সেনানায়কের জীবন ও অবদান গ্রামীণ সড়কে বারবার পিচ উঠে যাওয়া: টেকসই সমাধানে আরসিসি সড়ক নির্মাণের দাবি

পরিবেশ রক্ষায় দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ১৫ জন দেখেছেন
আপডেট : July 25, 2026

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে চলতি মৌসুমে দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দেশের বিভিন্ন স্থানে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপিও কর্মসূচির সফল বাস্তবায়নের আহ্বান জানান।এরই ধারাবাহিকতায় পাবনা জেলা কৃষক দলের উদ্যোগে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের জরদা গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম মামা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ এবং জেলা কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে আরও বেশি করে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


অন্যান্য সংবাদ