শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ্য ভাতার দাবিতে বৃহস্পতিবার সমাবেশ মন্ত্রিসভার বৈঠকে আজ উঠছে নতুন পে-স্কেলের খসড়া

সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম

নিজস্ব প্রতিবেদন / ৪২ জন দেখেছেন
আপডেট : September 8, 2026
সিএমএইচ থেকে চিকিৎসা শেষে বের হওয়ার পর নিখোঁজ কোরআন হাফেজ তামিম।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা শেষে বের হওয়ার পর তামিম নামে এক কোরআন হাফেজ নিখোঁজ হয়েছেন। গত ১৯ জুন শুক্রবার সকাল ১০টা ৪৭ মিনিটে হাসপাতালের ক্যান্টিনের সামনে থেকে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, তামিসকে গত ১৬ জুন সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৮ জুন তার ডান চোখে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে ১৯ জুন শুক্রবার সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

রিলিজের পর তামিস তার মায়ের সঙ্গে হাসপাতালের নিচে আসেন। এ সময় তার মা তাকে ক্যান্টিনের সামনে দাঁড় করিয়ে রেখে নম্বর ফার্মেসি থেকে ওষুধ আনতে যান। মাত্র ৫ থেকে ৭ মিনিট পর ওষুধ নিয়ে ফিরে এসে তিনি দেখতে পান, তামিস সেখানে নেই।

এরপর হাসপাতাল ও আশপাশের এলাকায় পরিবারের সদস্যরা ব্যাপক খোঁজাখুঁজি করেন। পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। পরিবারের দাবি, হাসপাতালের দুটি প্রধান গেটের ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তামিসকে ওই গেট দিয়ে বের হতে দেখা যায়নি। তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন, সেই স্থানটির সিসিটিভি ক্যামেরাটি নষ্ট ছিল বলেও পরিবারকে জানানো হয়েছে।

ঘটনার দিন রাতেই এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর ১১১৬।

নিখোঁজ তামিসের মায়ের নাম মরিয়ম এবং বাবার নাম আবুল হোসেন। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার শিমুলিয়া গ্রামে। বর্তমানে তারা রাজধানীর মগবাজার এলাকায় বসবাস করছেন।

নিখোঁজ তামিসের সন্ধান চায় পরিবার

তামিসকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। ছবিতে থাকা তামিসকে কেউ কোথাও দেখতে পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৪০৬১০০৮৯২


অন্যান্য সংবাদ