শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ্য ভাতার দাবিতে বৃহস্পতিবার সমাবেশ মন্ত্রিসভার বৈঠকে আজ উঠছে নতুন পে-স্কেলের খসড়া

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন

মো : তুষার হোসেন / ৩৯ জন দেখেছেন
আপডেট : September 8, 2026

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ। ফিজিওথেরাপির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে ঢাকা কমিউনিটি হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ সময় হাসপাতালের কর্মকর্তারা কেক কেটে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শুধু ওষুধনির্ভর চিকিৎসাই যথেষ্ট নয়। রোগীর শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা, চলাফেরা ও কর্মক্ষমতা বাড়ানো এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে হৃদরোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসন ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে।

ফিজিওথেরাপি শুধু ব্যথা কমানোর চিকিৎসা নয়; এটি একজন রোগীকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পুনর্বাসন প্রক্রিয়া। স্ট্রোক, প্যারালাইসিস, দীর্ঘমেয়াদি ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস, মেরুদণ্ড ও ঘাড়ের সমস্যা, মুখ বেঁকে যাওয়া এবং ক্রীড়াজনিত আঘাতসহ বিভিন্ন শারীরিক জটিলতার চিকিৎসা ও পুনর্বাসনে এর ব্যবহার রয়েছে।

এ ছাড়া নিউরোলজিক্যাল, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, স্পোর্টস, জেরিয়াট্রিক এবং কার্ডিওপালমোনারি পুনর্বাসনেও ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত শরীরচর্চা, সঠিক জীবনযাপন ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা অনেক শারীরিক জটিলতা প্রতিরোধে সহায়তা করতে পারে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, রোগীর শারীরিক সক্ষমতা ও কর্মক্ষমতা ফিরিয়ে আনতে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে ফিজিওথেরাপি গ্রহণ করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্ট্রোক, প্যারালাইসিস ও হৃদরোগের পর পুনর্বাসন প্রক্রিয়ায় এটি রোগীর স্বাভাবিক জীবনে ফেরার পথকে সহজ করে।

বিশ্বজুড়ে ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশেও ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা ও এর কার্যকারিতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 


অন্যান্য সংবাদ