শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ্য ভাতার দাবিতে বৃহস্পতিবার সমাবেশ মন্ত্রিসভার বৈঠকে আজ উঠছে নতুন পে-স্কেলের খসড়া

একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্টাফ রিপোর্টার / ২১ জন দেখেছেন
আপডেট : September 10, 2026

মহাখালীর একটি ভবনে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

রাজধানীতে একই সকালে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধানমন্ডির পর এবার মহাখালীর একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে দ্রুত তিনটি ইউনিট পাঠানো হয়। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো ভবনের কাছে এসকেএস শপিং মলের পেছনের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণে ভবনটি থেকে ব্যাপক ধোঁয়া বের হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে আগুন লাগে। জুতার ওই দোকানে লাগা আগুনও নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস।


অন্যান্য সংবাদ