সংবাদপত্রসেবীদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর উদ্যোগে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদপত্রসেবীদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
তিনি বলেন, সংবাদপত্রসেবীদের স্বার্থে দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণার দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এ দাবিতে আয়োজিত সমাবেশে সাংবাদিক ও সংবাদপত্রসেবীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
খুরশীদ আলম
সাধারণ সম্পাদক
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)