শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ্য ভাতার দাবিতে বৃহস্পতিবার সমাবেশ মন্ত্রিসভার বৈঠকে আজ উঠছে নতুন পে-স্কেলের খসড়া

সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদন / ৪৯ জন দেখেছেন
আপডেট : September 10, 2026

স্বল্প আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকা কমিউনিটি হাসপাতাল (ডিসিএইচ) দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। অন্যান্য বেসরকারি হাসপাতালের তুলনায় সবচেয়ে কম খরচে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে পরিচালিত এই ৫০০ শয্যার অলাভজনক হাসপাতালের রোগ নির্ণয় সুবিধা আরও আধুনিক করতে এগিয়ে এসেছে এনসিসি ব্যাংক।

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অত্যাধুনিক উচ্চ-রেজোলিউশন সিটি স্ক্যান মেশিন কেনার জন্য ঢাকা কমিউনিটি হাসপাতালকে কোটি টাকা অনুদান দিয়েছে ব্যাংকটি। নতুন এই মেশিন চালু হলে ট্রমা, স্ট্রোক, জরুরি রোগী এবং ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের সুযোগ বাড়বে। পাশাপাশি রোগীদের বাইরে থেকে ব্যয়বহুল পরীক্ষা করানোর প্রয়োজন কমবে এবং চিকিৎসাসেবাও আরও দ্রুত দেওয়া সম্ভব হবে।

মাত্র ২০টি শয্যা দিয়ে যাত্রা শুরু করা ঢাকা কমিউনিটি হাসপাতাল বর্তমানে ৫০০ শয্যার একটি সেবামূলক স্বাস্থ্যপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশেষ করে সীমিত আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে চিকিৎসা দেওয়াই হাসপাতালটির অন্যতম প্রধান লক্ষ্য। নিজস্ব উন্নত সিটি স্ক্যান সুবিধা না থাকায় এতদিন রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা ছিল। এনসিসি ব্যাংকের আর্থিক সহায়তায় সেই ঘাটতি পূরণের পথ তৈরি হয়েছে।

সম্প্রতি এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন্নেওয়াজ সেলিম ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমানের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন।

অনুষ্ঠানে মো. নুরুন্নেওয়াজ সেলিম বলেন, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সমাজের প্রতি এনসিসি ব্যাংকের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ। ঢাকা কমিউনিটি হাসপাতালে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিটি স্ক্যান মেশিন স্থাপনের ফলে রোগীরা দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা পাবেন। একই সঙ্গে রোগী ও তাদের পরিবারের চিকিৎসা ব্যয়ও কিছুটা কমবে।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, স্বল্প আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ব্যাংকের সিএসআর কার্যক্রমের অন্যতম অগ্রাধিকার। এই সহায়তার মাধ্যমে ঢাকা কমিউনিটি হাসপাতালের রোগ নির্ণয় সক্ষমতা বাড়বে এবং আরও বেশি মানুষ সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী হাবিবুর রহমান এনসিসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাত্র ২০টি শয্যা দিয়ে শুরু হওয়া প্রতিষ্ঠানটি এখন ৫০০ শয্যার হাসপাতালে পরিণত হয়েছে। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে পারেন না—এমন মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। এনসিসি ব্যাংকের এই সহায়তা হাসপাতালের রোগ নির্ণয় সেবার গুরুত্বপূর্ণ একটি ঘাটতি পূরণ করবে।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংক ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


অন্যান্য সংবাদ