শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নিষিদ্ধ নগরীর নীরব ইতিহাসের পথে – মো: আনিছুর রহমান একই দিনে রাজধানীর দুই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতে ঢাকা কমিউনিটি হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, এনসিসি ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ১০ লাখ টাকা খরচ করেও একমাত্র ছেলেকে বাঁচাতে পারলাম না’ বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ ঢাকা কমিউনিটি হাসপাতালে কেক কেটে দিবসটি পালন সিএমএইচ থেকে চিকিৎসা শেষে নিখোঁজ কোরআন হাফেজ তামিম মেসির সম্মানে আর্জেন্টিনার ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে খেলা বন্ধ, হবে এক মিনিটের করতালি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ্য ভাতার দাবিতে বৃহস্পতিবার সমাবেশ মন্ত্রিসভার বৈঠকে আজ উঠছে নতুন পে-স্কেলের খসড়া

মন্ত্রিসভার বৈঠকে আজ উঠছে নতুন পে-স্কেলের খসড়া

স্টাফ রিপোর্টার / ৭৬ জন দেখেছেন
আপডেট : August 31, 2026

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেলের খসড়া আজ সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। বিকেলে সচিবালয়ে পূর্বনির্ধারিত এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিসভা কমিটির বৈঠকে খসড়াটি অনুমোদন পেলে দ্রুতই প্রজ্ঞাপন জারি করা হতে পারে। সব প্রক্রিয়া শেষ হলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা রয়েছে।

প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এর আগে সচিব কমিটি দুই অর্থবছরে নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছিল। তবে চূড়ান্ত খসড়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।


অন্যান্য সংবাদ