পাবনা সরকারি শহীদ
কলেজে শনিবার (২০ জুন) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে নিবন্ধন, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, ফটোসেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন বুলবুল কলেজ শাখার সাবেক ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, সাবেক জিএস মুনতাজ, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান স্বাধীন এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মোবারক বিশ্বাস।বক্তারা বলেন, এ ধরনের পুনর্মিলনী শুধু পুরোনো বন্ধু ও সহপাঠীদের একত্রিত করার সুযোগই সৃষ্টি করে না, বরং কলেজের উন্নয়ন ও অগ্রগতিতে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রও তৈরি করে।পুনর্মিলনী আয়োজক কমিটির সভাপতি আল মুমিন মাসুম, সাধারণ সম্পাদক মো. তারিকুজ্জামান তারেকসহ আয়োজক ও প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ মন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি কলেজের শিক্ষা কার্যক্রম ও প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেন। হয়েছে।এ সময় অন্যান্যের মধ্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও সাবেক রাজনৈতিক নেতারা ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা আয়োজনের পর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করেছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।