সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক

মো আশিকুর রহমান স্বাধীন / ২৯ জন দেখেছেন
আপডেট : May 18, 2026

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সাবেক সিএসএফ সদস্য মো. এনামুল হক। রোববার (১৭ মে) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নির্বাচন পরিচালনা প্রতিনিধিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

নবনিযুক্ত প্রতিনিধি এনামুল হক বলেন, ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও গৌরবের খেলা। এই খেলাধুলার মাধ্যমেই বিশ্ব দরবারে বাংলাদেশর পরিচিতি পেয়েছে। তিনি জানান, পাবনায় দীর্ঘদিন ক্রিকেটের উন্নয়নে কার্যকর উদ্যোগের অভাব ছিল। আগামী দিনে নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার তরুণ ও মেধাবী ক্রিকেটারদের এগিয়ে নিতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, মো. এনামুল হক এর আগে পাবনা জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাবনা শহরের জেলা পাড়ার বাসিন্দা।

 


অন্যান্য সংবাদ