শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
আবারও দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে বাস নদীতে, উদ্ধার অভিযান চলছে অবশেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে শোকের ছায়া ঈদের ছুটিতে সড়কে ঝরল ৭৯ প্রাণ, উদ্বেগ বাড়াচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা এমবাপ্পের উত্থান, মেসিকে ঘিরে বিচ্ছেদ ও পদক প্রত্যাখ্যানের আলোচিত রাশিয়া বিশ্বকাপ ক্যামেরাভীতি থেকে ভাবমূর্তির কারিগর: পুতিনের দীর্ঘ রাজনৈতিক যাত্রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পবিত্র ঈদুল আযহা: স্বাধীন নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সিআইএস পাবনায় সমন্বিত জরুরি দুর্যোগ মোকাবেলা কর্মশালা অনুষ্ঠিত হুসেন শহীদ সুহরাওয়ার্দী ও ক্রিকেট

‘ঈদ মোবারক’

মো : তুষার হোসেন / ২০৪ জন দেখেছেন
আপডেট : March 21, 2026
Tusar

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে আজ শনিবার সারা দেশে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মহিমায় উদ্ভাসিত এই দিনটি মুসলিম উম্মাহর জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ।

রমজান মাসজুড়ে আত্মসংযম ও ত্যাগের যে শিক্ষা অর্জিত হয়েছে, ঈদুল ফিতর সেই মানবিক মূল্যবোধকে সমাজজীবনের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায়। মাসব্যাপী ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট অনুভবের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহমর্মিতা তৈরির যে অনুশীলন হয়েছে, ফিতরা আদায়ের মধ্য দিয়ে আজ তা পূর্ণতা পেয়েছে। ফলে সমাজের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

ঈদকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তীব্র গরম, যানজট ও দীর্ঘ অপেক্ষার কষ্ট উপেক্ষা করে প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপনে বাড়ি ফিরেছেন লাখো মানুষ। নাড়ির টানে সেই ঘরে ফেরা মানুষের মুখে এখন আনন্দের হাসি। প্রিয়জনের সান্নিধ্যে মুছে গেছে পথের সব ক্লান্তি।

রাজধানী থেকে শুরু করে গ্রামাঞ্চল—সবখানেই বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছিল কেনাকাটা। পাড়ার দোকানগুলোতে আতর, টুপি, সেমাই ও চিনির বিক্রি ছিল চোখে পড়ার মতো। ভোর থেকেই গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়েছেন ঈদের বিশেষ খাবার প্রস্তুতিতে। রাজধানীর বিউটি পারলারগুলোতেও ছিল উপচে পড়া ভিড়; রাতভর চলেছে সাজগোজ ও মেহেদি আঁকার আয়োজন।

এদিকে দেশের বিভিন্ন স্থানে বসেছে ঈদমেলা, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে সারাদেশ এখন আনন্দ, উৎসব ও সম্প্রীতির এক রঙিন আবহে মুখরিত।


অন্যান্য সংবাদ