পাবনা প্রতিনিধি ॥
দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পাবনায় কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)-এর উদ্যোগে সমন্বিত জরুরি দুর্যোগ মোকাবেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এতে দুর্যোগের সময় করণীয়, শিক্ষার্থীদের নিরাপত্তা, প্রাথমিক উদ্ধার কার্যক্রম এবং সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী থানা শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বাস্তবধর্মী প্রশিক্ষণ ও আলোচনা থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।