শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
পবিত্র ঈদুল আযহা: স্বাধীন নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সিআইএস পাবনায় সমন্বিত জরুরি দুর্যোগ মোকাবেলা কর্মশালা অনুষ্ঠিত হুসেন শহীদ সুহরাওয়ার্দী ও ক্রিকেট ইরান যুদ্ধে ট্রাম্প ‘ফেল’! গাজাযুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারতসহ ৫১ দেশ! আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার এক সপ্তাহের ছুটি রংপুরে সিআইএস’র জুনিয়র হাই স্কুল সিমুলেশন ড্রিল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন পাবনা সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, চরম ভোগান্তিতে রোগী-স্বজন পাবনা প্রতিনিধি : ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ ঢাকা কমিউনিটি হাসপাতালে অসহায় রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি জোরদারে উদ্ভাবনী সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৩১ জন দেখেছেন
আপডেট : May 6, 2026

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)-এর উদ্যোগে কক্সবাজার সদর উপজেলা পরিষদের হলরুমে ভবিষ্যৎ দুর্যোগ প্রস্তুতি জোরদারে ‘উদ্ভাবনভিত্তিক’ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার দোলন আচার্য্য এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট-এর পার্টনারশিপ ও কমপ্লায়েন্স অফিসার সুবাস বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি তাহমিনা আক্তার বলেন, দুর্যোগকালীন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রস্তুতি ও সমন্বয়ের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

সিআইএস-এর প্রোগ্রাম ম্যানেজার শাহাদাৎ হোসেন বলেন, দেশের অধিক দুর্যোগপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে ঝুঁকি হ্রাসে স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে বলেও তিনি জানান।

সেমিনারে দুর্যোগ মোকাবিলায় উদ্ভাবনী ধারণা, স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং অংশীদারিত্বমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


অন্যান্য সংবাদ