সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
রাগ দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আটকে, পরে অনুমতি মিললেও দেশে ফেরার সিদ্ধান্ত ১৪-১৮ জুন সঞ্চয় সপ্তাহ ২০২৬: “সবার আগে বাংলাদেশ, সঞ্চয়ে গড়বো সমৃদ্ধ দেশ” ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস আজ: রক্তদানে সচেতনতা, প্রস্তুতি ও উপকারিতা টানা চার দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার ঢাকাসহ ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবাসন ও পরিবেশ সচেতনতায় স্থানীয় জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করছে সিআইএস

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার / ২০ জন দেখেছেন
আপডেট : June 13, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে কক্সবাজার সফরে পৌঁছেছেন। সকাল ৯টা ৫৩ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সড়কপথে পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। সেখানে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পেকুয়ায় জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিম আকরাম-এর কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ।

এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক জনসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে।

সফরের শেষদিকে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত এলাকা পরিদর্শন করবেন এবং সন্ধ্যায় এক সুধী সমাবেশে অংশ নেবেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর।


অন্যান্য সংবাদ