সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
রাগ দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আটকে, পরে অনুমতি মিললেও দেশে ফেরার সিদ্ধান্ত ১৪-১৮ জুন সঞ্চয় সপ্তাহ ২০২৬: “সবার আগে বাংলাদেশ, সঞ্চয়ে গড়বো সমৃদ্ধ দেশ” ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস আজ: রক্তদানে সচেতনতা, প্রস্তুতি ও উপকারিতা টানা চার দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার ঢাকাসহ ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবাসন ও পরিবেশ সচেতনতায় স্থানীয় জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করছে সিআইএস

১৪-১৮ জুন সঞ্চয় সপ্তাহ ২০২৬: “সবার আগে বাংলাদেশ, সঞ্চয়ে গড়বো সমৃদ্ধ দেশ”

নিজস্ব প্রতিবেদন / ১৭ জন দেখেছেন
আপডেট : June 14, 2026

নিজস্ব প্রতিবেদক:দেশব্যাপী আগামী ১৪ থেকে ১৮ জুন অনুষ্ঠিত হবে সঞ্চয় সপ্তাহ ২০২৬। এবারের সঞ্চয় সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— সবার আগে বাংলাদেশ, সঞ্চয়ে গড়বো সমৃদ্ধ দেশ”

জনগণের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে সরকারি সঞ্চয় কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সঞ্চয়পত্র ও অন্যান্য সঞ্চয় প্রকল্পের সুবিধা তুলে ধরা এবং নাগরিকদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পেলে একদিকে যেমন মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখবে। তাই সঞ্চয় সপ্তাহের মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সঞ্চয় সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জেলা ও উপজেলায় আলোচনা সভা, র‌্যালি, প্রচারাভিযান এবং গ্রাহক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে। আয়োজকরা আশা করছেন, এবারের সঞ্চয় সপ্তাহ দেশের মানুষের মধ্যে সঞ্চয়ের সংস্কৃতি আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিপাদ্য:
সবার আগে বাংলাদেশ, সঞ্চয়ে গড়বো সমৃদ্ধ দেশ”

 

 


অন্যান্য সংবাদ