তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় আকষ্মিক পা পিছলে পরে গিয়ে মাথায় আঘাত পান
পাবনার উন্নয়নের রুপকার ড. মীর্জা আজিজুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।পরিবারের পক্ষ থেকে তার আশু আরোগ্য কামনা করে পাবনাবাসীর কাছে দোয়া চেয়েছেন তার অর্ত্মীয় স্বজনরা।
তত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা দায়িত্ব পালনকালীন সময়ে পাবনা মেডিকেল কলেজ এবং পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বহু গুরুত্বপূর্ণ উন্নয়ন করেন।।