শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
টানা চার দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার ঢাকাসহ ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবাসন ও পরিবেশ সচেতনতায় স্থানীয় জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করছে সিআইএস ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে আধুনিক প্লাস্টিক ও পুনর্গঠনমূলক সার্জারি বিষয়ে আলোচনা স্থানীয় সরকার নির্বাচন: আ. লীগ নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ রেখে আচরণ বিধির খসড়া চূড়ান্ত সংকট মোকাবিলার বাজেট আজ আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে আধুনিক প্লাস্টিক ও পুনর্গঠনমূলক সার্জারি বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক / ১৩৬ জন দেখেছেন
আপডেট : June 11, 2026

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের উদ্যোগে এক Continuing Medical Education (CME) ক

র্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ডা. ফারুক হোসেন এম.বি.বি.এস.এম.এস.( প্লাস্টিক সার্জারি )সহকারী অধ্যাপক ,ঢাক কমিউনিটি মেডিকেল কলেজ একটি হাত অপারেশন করেন সেটা তুলে ধরেন। এই CME যে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্লাস্টিক ও পুনর্গঠনমূলক সার্জারির আধুনিক চিকিৎসা পদ্ধতি, বার্ন ও ট্রমাজনিত জটিলতা মোকাবিলা, ক্ষত ব্যবস্থাপনা এবং নান্দনিক সার্জারির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা রোগীদের উন্নত ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

সিএমই-তে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, চিকিৎসা বিজ্ঞানের প্রতিনিয়ত পরিবর্তিত জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে চিকিৎসকদের পরিচিত রাখতে এ ধরনের একাডেমিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি পায় এবং রোগীরা আরও মানসম্মত স্বাস্থ্যসেবা লাভ করেন।

বক্তারা আরও বলেন, প্লাস্টিক সার্জারি কেবল সৌন্দর্যবর্ধনমূলক চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জন্মগত ত্রুটি, দুর্ঘটনা, দগ্ধ রোগী এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও এ বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, চিকিৎসা শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্লাস্টিক সার্জারি বিভাগ ভবিষ্যতেও নিয়মিত সিএমই, সেমিনার ও বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।

 


অন্যান্য সংবাদ