শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
পবিত্র ঈদুল আযহা: স্বাধীন নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সিআইএস পাবনায় সমন্বিত জরুরি দুর্যোগ মোকাবেলা কর্মশালা অনুষ্ঠিত হুসেন শহীদ সুহরাওয়ার্দী ও ক্রিকেট ইরান যুদ্ধে ট্রাম্প ‘ফেল’! গাজাযুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারতসহ ৫১ দেশ! আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার এক সপ্তাহের ছুটি রংপুরে সিআইএস’র জুনিয়র হাই স্কুল সিমুলেশন ড্রিল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন পাবনা সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, চরম ভোগান্তিতে রোগী-স্বজন পাবনা প্রতিনিধি : ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ ঢাকা কমিউনিটি হাসপাতালে অসহায় রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখের বেশি

রিপোর্টারের নাম / ৫৭ জন দেখেছেন
আপডেট : January 2, 2025
দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখের বেশি

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) সকালে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এই তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। আর নারী ভোটার ছয় কোটি তিন লাখ ৫২ হাজার ১০৯ জন।

তথ্য অনুযায়ী, দেশে নতুন করে ভোটার হয়েছে অর্থাৎ ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এছাড়া প্রবাসী ভোটার নিবন্ধন করা হয়েছে ১৩ হাজার ১৫১ জনের।

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহ করতে আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যাওয়া হবে বলেও জানান তিনি। যা শেষ হতে সময় লাগে ৩০ জুন পর্যন্ত।

বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান তিনি।

এদিকে ভোটার তালিকার উপর দাবি আপত্তি গ্রহণের শেষ তারিখ ১৭ জানুয়ারি।


অন্যান্য সংবাদ