শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
পবিত্র ঈদুল আযহা: স্বাধীন নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সিআইএস পাবনায় সমন্বিত জরুরি দুর্যোগ মোকাবেলা কর্মশালা অনুষ্ঠিত হুসেন শহীদ সুহরাওয়ার্দী ও ক্রিকেট ইরান যুদ্ধে ট্রাম্প ‘ফেল’! গাজাযুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারতসহ ৫১ দেশ! আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার এক সপ্তাহের ছুটি রংপুরে সিআইএস’র জুনিয়র হাই স্কুল সিমুলেশন ড্রিল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন পাবনা সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, চরম ভোগান্তিতে রোগী-স্বজন পাবনা প্রতিনিধি : ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ ঢাকা কমিউনিটি হাসপাতালে অসহায় রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

পানামা খাল দখলে নেয়ার হুমকি ট্রাম্পের

রিপোর্টারের নাম / ৭৬ জন দেখেছেন
আপডেট : December 23, 2024
পানামা খাল দখলে নেয়ার হুমকি ট্রাম্পের

বিশ্বের ব্যস্ততম নৌপথ পানামা খাল আবারও যুক্তরাষ্ট্রের দখলে নেয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জাহাজে অতিরিক্ত মাশুল আদায়ের অভিযোগে এমন হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকেও ইঙ্গিত করেছেন ট্রাম্প।

বিশ্বের নৌপথ বাণিজ্যের প্রায় পাঁচ শতাংশই হয়ে থাকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী পানামা খাল দিয়ে। এই খালের প্রধান ব্যবহারকারী যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। খালটি খননে বড় ভূমিকা ছিল যুক্তরাষ্ট্রের।

১৯১৪ সালে পানামা খালের নির্মাণকাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে সেটি যৌথভাবে পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র ও পানামা প্রশাসন। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র সরকার খালের নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দেয় পানামার হাতে।

এবার পানামা খাল আবার নিজদের দখলে নেয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, পানামা খালের দায়িত্ব ভুল হাতে পড়ুক, সেটা তিনি চান না। এছাড়া এ অঞ্চলকে চীনের প্রভাবমুক্ত রাখতে বদ্ধ পরিকর তিনি।

ট্রাম্পের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই জলপথে মার্কিন জাহাজকেও অতিরিক্ত অর্থ মাশুল দিতে হচ্ছে। তার দাবি, যুক্তরাষ্ট্র এই খাল নির্মাণ করেছে, অথচ মার্কিন জাহাজে এ ধরনের মাশুল আদায় হাস্যকর ব্যাপার।

লাতিন আমেরিকার দেশ পানামা যুক্তরাষ্ট্রের মিত্ররাষ্ট্র। এর আগেও মিত্রদের বিরুদ্ধে হুমকি দিতে পিছুপা হননি ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, একটি স্বাধীন দেশকে তার ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে ছেড়ে দেয়ার হুশিয়ারি বিরল ঘটনা। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পানামা কর্তৃপক্ষ।


অন্যান্য সংবাদ