সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রত্যেকটা গুলির বিচার হবে: প্রেস সচিব

রিপোর্টারের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : December 23, 2024
প্রত্যেকটা গুলির বিচার হবে: প্রেস সচিব

প্রত্যেকটা গুলির বিচার হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ সরকার শহীদ পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করবে৷

সোমবার শহীদ আরাফাতের জানাজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেস সচিব বলেন, বিচার আমাদের টপ প্রায়োরিটি৷ বিচার নিশ্চিত করবো৷ যারা ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরও বিচার হবে।

এসময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে আসবে, বিচারের মুখোমুখি হওয়ার জন্য। ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। ফাঁসির কাষ্ঠে ঝুলতে শেখ হাসিনাকে ফিরতেই হবে।

একই সভায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ৪ মাস ১৮ দিন পরেও ভাইদের হারাতে হচ্ছে৷ আমরা যেন শহীদ ভাইদের স্বপ্ন থেকে বিচ্যুত না হই৷ এই সরকারের মেয়াদেই যেন এ বিচার দেখে যেতে পারি।


অন্যান্য সংবাদ