সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘ব্লু নেটওয়ার্ক’ গড়ে তোলার যাত্রা অবশেষে শুরু

রিপোর্টারের নাম / ৬৫ জন দেখেছেন
আপডেট : February 2, 2025
‘ব্লু নেটওয়ার্ক’ গড়ে তোলার যাত্রা অবশেষে শুরু

বেশকিছু খাল উদ্ধার করে রাজধানীতে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার যাত্রা অবশেষে শুরু হলো। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন হয় বাউনিয়া খাল খননের কাজ। অনুষ্ঠানে ছিলেন তিন উপদেষ্টা। তারা বলেন, সব সমস্যার সমাধান করতে পারবে না অন্তর্বর্তী সরকার। তবে পরিকল্পনা করে দেয়া হবে। তারা আরও জানান, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যা হবে রাজধানীর জন্য রোল মডেল।

রাজধানীতে বৃষ্টির পানি কোথায় গিয়ে নামবে, এমন প্রশ্ন দীর্ঘদিনের। কারণ, ঢাকার খালগুলো হয়ে আছে বেদখল, ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। দশকের পর দশক ধরে, এমন পরিস্থিতি। সঙ্গে যোগ হয়েছে অনিয়ম আর দুর্নীতি।

খালগুলো দিয়ে নৌযান চালানো হলে, ঢাকার যানজট অনেকটাই দূর করা সম্ভব। হাতিরঝিলে কিছু নৌযান চলছে, যা জনপ্রিয়ও হয়েছে। অনেকের কাছেই এই নৌযান স্বস্তি নিয়ে এসেছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর, খাল খনন-পুনরুদ্ধার ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামে। নেয়া হয় ঢাকা শহরে খালকেন্দ্রীক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা। এবার সেই চিন্তা বাস্তবে রূপ দেয়ার যাত্রা শুরু হলো। উদ্বোধন হলো বাউনিয়া খাল খননের কাজ।

এ খননকাজ উদ্বোধন করেন পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিন উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রকল্পের অধীনে নয়, কর্মসূচির মাধ্যমে কাজ শুরু হচ্ছে। খাল খনন কাজ শুরু হবে আগে, এরপর পুনরুদ্ধার করা হবে। পুনরুদ্ধার করার সময় অনেক বাধা আসবে। তবে তা সবাইকে মিলে রুখতে হবে।

এছাড়া সামনের বর্ষার আগেই ঢাকা শহরের ৬টা খালের খনন কাজ শুরু হবে বলেও জানান তিনি। সৈয়দা রিজওয়ানা আরও বলেন, আগে সমন্বয়ের অভাব ছিল, তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজটা শেষ করতে টাইম লাগবে, তবে আমরা শুরু করে দিচ্ছি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সকল সমস্যা এতো দ্রুত শেষ করা সম্ভব না, আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি। ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যা হবে শহরের জন্য রোল মডেল।


অন্যান্য সংবাদ