সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যখাত সাজাতে সরকারের সক্ষমতা নেই, খসড়া প্রস্তুত বিএনপির

রিপোর্টারের নাম / ২৯০ জন দেখেছেন
আপডেট : February 4, 2025
স্বাস্থ্যখাত সাজাতে সরকারের সক্ষমতা নেই, খসড়া প্রস্তুত বিএনপির

সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের খসড়া প্রস্তুত।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে এই প্রস্তাবনা দেয়া হবে। দীর্ঘ মেয়াদী, মধ্য মেয়াদী এই সংস্কারগুলো করার সক্ষমতা রাখে না অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি ক্ষমতায় আসলে এগুলো বাস্তবায়ন করবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। এসময় তিনি আরও বলেন, আজ থেকে ৫০ বছর আগের তুলনায় জনগণ এখন বেশি স্বাস্থ্য সচেতন। তাই স্বাস্থ্যখাতে সংস্কারের গুরুত্ব রয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে বিগত ১৫ বছরের অনিয়ম হয়েছে। প্রস্তাবনায় বলা হয়, বিগত আওয়ামী শাসনকালে স্বাস্থ্যখাতে আর্থিক দুর্নীতি, অনিয়মসহ পদোন্নতি, বদলি, প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। অবিচার ও অন্যায়ের প্রাবল্যে স্বাস্থ্য খাতের জনবলের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে।

প্রস্তাবনায় দাবি করা হয়, স্বাস্থ্য সেবায় জনগণের প্রত্যাশিত প্রাপ্তি বঞ্চিত হয়েছে। সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশ মুখিতা সৃষ্টি হয়েছে। একইসাথে। চিকিৎসক ও রোগীর সম্পর্কের হয়েছে অবনতি। স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ হয়ে পড়েছে অনিরাপদ। এর ফলে সরকারী স্বাস্থ্য সেবার অধিক্ষেত্রে জনগণ উচ্চ মূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হয়েছে।

করণীয় হিসেবে বলা হয়, এমতাবস্থায় প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান।


অন্যান্য সংবাদ