শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
আবারও দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে বাস নদীতে, উদ্ধার অভিযান চলছে অবশেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে শোকের ছায়া ঈদের ছুটিতে সড়কে ঝরল ৭৯ প্রাণ, উদ্বেগ বাড়াচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা এমবাপ্পের উত্থান, মেসিকে ঘিরে বিচ্ছেদ ও পদক প্রত্যাখ্যানের আলোচিত রাশিয়া বিশ্বকাপ ক্যামেরাভীতি থেকে ভাবমূর্তির কারিগর: পুতিনের দীর্ঘ রাজনৈতিক যাত্রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পবিত্র ঈদুল আযহা: স্বাধীন নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সিআইএস পাবনায় সমন্বিত জরুরি দুর্যোগ মোকাবেলা কর্মশালা অনুষ্ঠিত হুসেন শহীদ সুহরাওয়ার্দী ও ক্রিকেট

ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক / ৯৭ জন দেখেছেন
আপডেট : November 11, 2025
ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে।

সোমবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুলহাস উদ্দিন উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এশিয়া পরিবহন বাসটি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসে। রাত ২টা ৪৫ মিনিটে বাসটি তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান। তবে রাত বেশি হওয়ায় একজন নারী ও তার ছেলে বাসের ভেতরেই থেকে যান।

এছাড়া বাসের ভেতরে ছিলেন বাসের চালক অথবা হেলপার জুলহাস। এসময় তিনজন দুর্বৃত্ত এসে বাসে আগুন দিয়ে তাৎক্ষণিক চলে যায়। এতে বাসটিতে আগুন জ্বলতে থাকা অবস্থায় ভেতরে থাকা ছেলেটি বের হতে পারলেও তার মা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় ভেতরে থাকা জুলহাস অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি বলেন, নারী ও তার ছেলে ফুলবাড়িয়ার বাসিন্দা। আহত নারীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের মরদেহ থানায় রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।


অন্যান্য সংবাদ