সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

ফতুল্লায় ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে

স্টাফ রিপোর্টার / ৩৬০ জন দেখেছেন
আপডেট : December 21, 2025

শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া নয়টার দিকে ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের ফতুল্লায়ফেরিতে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রাক চালু হয়ে অটোরিকশাসহ চারটি যানবাহন নিয়ে পানিতে পড়ে গেছে। এখন পর্যন্ত এ ঘটনা একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। নিখোঁজ ব্যক্তি হলেন ভ্যানচালক স্বাধিন (২৫)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি ছাড়াও এর ধাক্কায় সামনে থাকা একটা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান গাড়ি পানিতে পড়ে ডুবে যায়। এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও ভ্যানের চালক নিখোঁজ রয়েছেন।’।

 

 


অন্যান্য সংবাদ