সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

পাবনার বেড়ায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী সবজি খিচুড়ি উৎসব

পাবনা প্রতিনিধি / ৩৯০ জন দেখেছেন
আপডেট : January 10, 2026

পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া পৌরসভার দক্ষিণপাড়া মহল্লায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বার্ষিক সবজি খিচুড়ি উৎসব। শুক্রবার (৯ জানুয়ারি) পালিত হয় এ উৎসবের ১২তম বর্ষপূর্তি। উৎসবকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক আনন্দঘন পরিবেশ। মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে পরিণত হয় এক মিলনমেলায়।

এবারের উৎসবে প্রায় ১০০ মণ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি, ৬ মণ চাল ও ৩ মণ মসুর ডাল দিয়ে মোট প্রায় ১৩০ মণ খিচুড়ি রান্না করা হয়। দক্ষিণপাড়ার পাশাপাশি পৌর এলাকার দাসপাড়া, কর্মকারপাড়া, স্যানালপাড়া, শেখপাড়া, শাহপাড়া ও হাতিগাড়া মহল্লার সর্বস্তরের মানুষ এই আয়োজনে অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শুরুতে ছোট পরিসরে হলেও এখন খিচুড়ি উৎসবটি শুধুমাত্র একটি সামাজিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এলাকাবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও বিনোদনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এই উৎসবকে কেন্দ্র করে দূর-দূরান্তে বসবাসরত স্বজনরা গ্রামে ফিরে আসেন। দীর্ঘদিন পর প্রিয়জনদের সঙ্গে দেখা হওয়ায় সবার মাঝেই ফিরে আসে পুরোনো স্মৃতি ও আবেগ।

উৎসবের অন্যতম আয়োজক ফজলুর রহমান বলেন, “২০১৫ সালে আমরা কয়েকজন বন্ধু মিলে মাত্র এক হান্ডি খিচুড়ি রান্না করে এই উৎসবের সূচনা করি। তখন ভাবিনি এটি এত বড় পরিসরে পৌঁছাবে। এলাকাবাসীর সহযোগিতায় প্রতি বছরই উৎসবটি নিয়মিতভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে।”

তিনি আরও জানান, চলতি বছর ২৬ হান্ডি সবজি খিচুড়ি রান্না করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২ হান্ডি বেশি। ধনী-গরিব নির্বিশেষে সবাই একসাথে বসে খিচুড়ি খাওয়ার মাধ্যমে এই উৎসব সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী খিচুড়ি উৎসব আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে এবং নতুন প্রজন্মের মাঝেও এটি এলাকার সংস্কৃতি হিসেবে টিকে থাকবে।


অন্যান্য সংবাদ