
পাবনাপ্রতিনিধি:পাবনায় মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পাবনা কমিউনিটি হাসপাতাল। গত ২২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রমে পাবনা জেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২ হাজার ১৫০ জন অসহায় রোগীকে চিকিৎসাসেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)।
২২ জানুয়ারি পাবনা জেলার চরতারাপুর ইউনিয়ন ও সাদুল্লাপুর ইউনিয়নে আয়োজিত স্বাস্থ্যক্যাম্পে ৮০০ জন অসহায় রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। পরদিন ২৩ জানুয়ারি আতাইকুলা ইউনিয়ন ও ভাঁড়ারা ইউনিয়নে ৬০০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সর্বশেষ ২৪ জানুয়ারি গয়েশপুর ইউনিয়ন ও দোগাছী ইউনিয়নে আরও ৭৫০ জন অসহায় রোগী চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পান।
প্রতিটি কেন্দ্রে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনি, শিশু, অর্থোপেডিক ও সার্জারি বিভাগে রোগ নির্ণয়, পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সন্তোষ দেখা যায়।
স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এ্যাড.শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় পাবনা কমিউনিটি হাসপাতাল ও ঢাকা কমিউনিটি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই সময় প্রতিটি স্বাস্থ্যক্যাম্প পরিদশন করেন ঢাকা কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কাজী কামরুজ্জামান , প্রকল্প পরিচালক মো: গোলাম মোস্তফা হাসপাতাল পরিচালক প্রফেসর ওমর শরীফ ইবণে হাসান,জনসংযোগ পরিচালক মো: ওয়াকার হোসেন তপন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতেও এ উদ্যোগ আরও বিস্তৃত আকারে চালু রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।