সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

স্টাফ রিপোর্টার / ৯৩ জন দেখেছেন
আপডেট : May 13, 2026

 আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরে তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দেশের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন। এছাড়া তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


অন্যান্য সংবাদ