স্টাফ রিপোর্টার, পাবনা:
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এ সভায় ঈদকে ঘিরে সার্বিক শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়।
সভায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও সঠিকভাবে ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া জনদুর্ভোগ এড়াতে রাস্তার ওপর কোরবানির পশুর হাট না বসানো, পশু ক্রয়-বিক্রয়ের সময় অতিরিক্ত খাজনা আদায় বন্ধ রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আলোচনায় আরও উঠে আসে, ঈদের সময় উচ্চস্বরে গান বাজানো ও অতিরিক্ত শব্দে মোটরসাইকেল চালানোর কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা আলোচিত বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করেন এবং শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে ঈদ উদযাপনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার, পাবনা:
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এ সভায় ঈদকে ঘিরে সার্বিক শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়।