সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা পরিষদের পাবনা প্রতিনিধি এনামুল হক “হাইপার পেসার” নয়, সচেতন হোন উচ্চ রক্তচাপ সম্পর্কে দেশবরেণ্য ফুটবলার কায়সার হামিদের কন্যার মৃত্যুতে শোকের ছায়া সিআইএস আয়োজিত আবাসন ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সিলেটের হবিগঞ্জে জনসচেতনতা বৃদ্ধি সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার নতুন দাম ঘোষণা, বেড়েছে গরু-খাসির চামড়ার দর কোরবানির আগে কত তারিখের মধ্যে চুল-দাড়ি কাটতে হবে পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

পাবনায় কালবৈশাখী ঝড়ে আতঙ্ক, সড়কে উপড়ে পড়ল ২০ গাছ

নিজস্ব প্রতিবেদক / ৬৯ জন দেখেছেন
আপডেট : May 13, 2026

স্টাফ রিপোর্টার : পাবনায় বিকেলে আকস্মিক বৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক থেকে আতাইকুলা পর্যন্ত বিভিন্ন স্থানে অন্তত ২০টি গাছ উপড়ে রাস্তায় পড়ে যায়। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে বড় বড় যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে হঠাৎ করেই আকাশ কালো হয়ে আসে। পরে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হলে মুহূর্তেই ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। প্রবল বাতাসে রাস্তার পাশের বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক অবরুদ্ধ হয়ে যায়।

এ কারণে ট্রাক, বাসসহ ভারী যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছোট যানবাহনও ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে। অনেক যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গাছ অপসারণের কাজ শুরু করেন। তবে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি স্থানে যান চলাচল স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

এদিকে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবরও পাওয়া গেছে। ঝড়ের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় প্রশাসন সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে এবং দ্রুত সড়ক স্বাভাবিক করার কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


অন্যান্য সংবাদ