শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
আবারও দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে বাস নদীতে, উদ্ধার অভিযান চলছে অবশেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে শোকের ছায়া ঈদের ছুটিতে সড়কে ঝরল ৭৯ প্রাণ, উদ্বেগ বাড়াচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা এমবাপ্পের উত্থান, মেসিকে ঘিরে বিচ্ছেদ ও পদক প্রত্যাখ্যানের আলোচিত রাশিয়া বিশ্বকাপ ক্যামেরাভীতি থেকে ভাবমূর্তির কারিগর: পুতিনের দীর্ঘ রাজনৈতিক যাত্রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পবিত্র ঈদুল আযহা: স্বাধীন নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সিআইএস পাবনায় সমন্বিত জরুরি দুর্যোগ মোকাবেলা কর্মশালা অনুষ্ঠিত হুসেন শহীদ সুহরাওয়ার্দী ও ক্রিকেট

অবশেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী

স্টাফ রিপোর্টার / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 4, 2026

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে কারামুক্ত হয়েছেন সেলিনা হায়াত আইভী । বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে মুক্তি পান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।কারা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার জামিনসংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতান।জানা যায়, রাত ১০টা ১০ মিনিটের দিকে কারাগার থেকে বের হয়ে আসেন আওয়ামী লীগ নেত্রী ডা. আইভী। এ সময় কারাফটকের বাইরে অপেক্ষমাণ নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়। অনেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার মুক্তিকে স্বাগত জানান।সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, ডা. আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলার সবগুলোতেই জামিন কার্যকর হয়েছে। এর মধ্যে ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। পরবর্তীতে বাকি দুটি মামলার ক্ষেত্রেও হাইকোর্টের জামিন আদেশ বহাল থাকায় তার মুক্তির পথে আর কোনো আইনি বাধা ছিল না।

উল্লেখ্য, গত মে মাসে একাধিক মামলায় ধারাবাহিকভাবে জামিন পাওয়ার পর থেকেই তার মুক্তির সম্ভাবনা তৈরি হয়। সর্বশেষ সব মামলায় জামিন কার্যকর হওয়ায় কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।ডা. আইভীর কারামুক্তির খবর ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিক আলোচনা শুরু হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সমর্থকরা বিভিন্ন পোস্ট ও প্রতিক্রিয়ার মাধ্যমে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

 

 


অন্যান্য সংবাদ