শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
টানা চার দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার ঢাকাসহ ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবাসন ও পরিবেশ সচেতনতায় স্থানীয় জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করছে সিআইএস ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে আধুনিক প্লাস্টিক ও পুনর্গঠনমূলক সার্জারি বিষয়ে আলোচনা স্থানীয় সরকার নির্বাচন: আ. লীগ নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ রেখে আচরণ বিধির খসড়া চূড়ান্ত সংকট মোকাবিলার বাজেট আজ আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি

ঢাকাসহ ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার / ৮ জন দেখেছেন
আপডেট : June 13, 2026

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার দুপুর পর্যন্ত দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া বিভাগের নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই দিনের বিভিন্ন সময়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।


অন্যান্য সংবাদ