সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
রাগ দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আটকে, পরে অনুমতি মিললেও দেশে ফেরার সিদ্ধান্ত ১৪-১৮ জুন সঞ্চয় সপ্তাহ ২০২৬: “সবার আগে বাংলাদেশ, সঞ্চয়ে গড়বো সমৃদ্ধ দেশ” ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস আজ: রক্তদানে সচেতনতা, প্রস্তুতি ও উপকারিতা টানা চার দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার ঢাকাসহ ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবাসন ও পরিবেশ সচেতনতায় স্থানীয় জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করছে সিআইএস

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু ১৪ জুন

স্টাফ রিপোর্টার / ৩১ জন দেখেছেন
আপডেট : June 14, 2026
????????????????????????????????????????????????????????

বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবননির্ভর জাতি গঠনের লক্ষ্যে আগামী ১৪ থেকে ১৬ জুন ২০২৬ পর্যন্ত রাজধানীর আগারগাঁওস্থ বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। তিন দিনব্যাপী এ আয়োজনে প্রকল্প প্রতিযোগিতা, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ১০ম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এ কর্মসূচির আয়োজন করছে।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন বিভাগ ও জেলার বিজ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা কেন্দ্রীয় পর্যায়ের এ আয়োজনে অংশ নেবে। বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী শিক্ষা প্রসারে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সপ্তাহে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও বিজ্ঞানপ্রেমীদের অংশগ্রহণে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বৃদ্ধি এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


অন্যান্য সংবাদ