সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
১৬৪ বছরের অপেক্ষা শেষে পাবনায় স্বপ্নের রেলযাত্রার নতুন অধ্যায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান শুরু মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার BMEISA-এর জমজমাট গেট-টুগেদার ও পুনর্মিলনী অনুষ্ঠিত শপথ – মো: আশিকুর রহমান স্বাধীন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি স্টার্কের আগুনঝরা বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ রবীন্দ্রসংগীতের নিবেদিতপ্রাণ শিল্পী কাদেরী কিবরিয়ার ৭৭তম জন্মদিন আজ বিক্রমপুরের অহংকার: রাজনগরের মাটিতে জন্ম নেওয়া অমর কথাশিল্পী সমরেশ বসু

ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান শুরু মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদন / ৩ জন দেখেছেন
আপডেট : August 24, 2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা’। আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে এ আয়োজন শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে। অনুষ্ঠান শুরু হবে বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পক্ষকালব্যাপী এ আয়োজনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধ তুলে ধরার পাশাপাশি শান্তি, সাম্য, ন্যায় ও সম্প্রীতির শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।

আয়োজনের মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত, হামদ-নাত মাহফিল, সেমিনার, কবিতা পাঠ, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ। পাশাপাশি থাকবে ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলা।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আগামী ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ করবেন।

এসব আয়োজনে মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও শান্তির চেতনা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অনুষ্ঠানমালায় আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


অন্যান্য সংবাদ