শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
পবিত্র ঈদুল আযহা: স্বাধীন নিউজ পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সিআইএস পাবনায় সমন্বিত জরুরি দুর্যোগ মোকাবেলা কর্মশালা অনুষ্ঠিত হুসেন শহীদ সুহরাওয়ার্দী ও ক্রিকেট ইরান যুদ্ধে ট্রাম্প ‘ফেল’! গাজাযুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারতসহ ৫১ দেশ! আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার এক সপ্তাহের ছুটি রংপুরে সিআইএস’র জুনিয়র হাই স্কুল সিমুলেশন ড্রিল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন পাবনা সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, চরম ভোগান্তিতে রোগী-স্বজন পাবনা প্রতিনিধি : ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ ঢাকা কমিউনিটি হাসপাতালে অসহায় রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

জমকালো আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’

নিজস্ব প্রতিবেদন / ৩৭৪ জন দেখেছেন
আপডেট : January 10, 2026

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে শোটাইম মিউজিক অ্যান্ড প্লে আয়োজিত ও ঠিকানা প্রেজেন্টেড বাই ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫। ঢালিউডের ২৫ বছরের পথচলার স্মৃতি, সুর ও মানুষের গল্প নিয়ে অনুষ্ঠিত এই আসর ছিল অ্যাওয়ার্ডটির সিলভার জুবিলি (২৫তম আসর)।

শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এক মঞ্চে মিলিত হন বিভিন্ন সময়ের নন্দিত শিল্পী, নির্মাতা ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।

সন্ধ্যার পরপরই নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। ‘কাজলরেখা’ সিনেমার জনপ্রিয় গান ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ পরিবেশনের মাধ্যমে আসর উদ্বোধন করেন মন্দিরা চক্রবর্তী। সুর, নাচ ও আলোর মেলবন্ধনে শুরু থেকেই প্রাণবন্ত হয়ে ওঠে মিলনায়তন।

এর আগে রেড কার্পেটে একে একে হাজির হন বিনোদন অঙ্গনের তারকারা। উপস্থিত ছিলেন মুনীরা মিঠু, রোজিনা, তাসদিক নমিরা আহমেদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, দিলারা জামান, ফখরুল বাশার মাসুম, শওকত আলী ইমন, মৌ শিখা, শাহেদ শরিফ খান, সালমা, জুয়েল আইচ ও বিপাশা আইচ, ইয়াশ রোহান, শাহরিন সুলতানা মীম, শফিউল আলম বাবু ও তাঁর কন্যা মেলিতা মেহজাবিন অর্পা, মেহজাবীন চৌধুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই আবেগঘন মুহূর্ত তৈরি হয় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ঘোষণার সময়। দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পান বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। মঞ্চে উঠে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

রাত সাড়ে ১০টা পর্যন্ত সিনেমা, সংগীত, নাটক ও ডিজিটাল মাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। জনপ্রিয়তা ও সমালোচক পছন্দ—দুই ধারাতেই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। আয়োজন পরিচালনা করেন কাজী মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী। টাইটেল স্পন্সর ছিল গোল্ডেন এইজ এবং পাওয়ার্ড বাই উৎসব গ্রুপ।

প্রথমবারের মতো ঢাকায় এই আয়োজন প্রসঙ্গে শোটাইম মিউজিক অ্যান্ড প্লে-এর সিইও আলমগীর খান আলম ঠিকানা বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন অনুষ্ঠানটি আয়োজনের পর স্বদেশের মাটিতে এটি করতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত। তিনি আরও জানান, আগামী বছর ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

নিউইয়র্ক থেকে আগত আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই)-এর চেয়ারম্যান গিয়াস আহমেদ ঠিকানা বলেন, দেশের মাটিতে প্রথমবারের মতো এত সুন্দর একটি আয়োজন দেখে তিনি অত্যন্ত আনন্দিত।

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫: বিজয়ীদের তালিকা

  • লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: দিলারা জামান
  • সেরা ফোক কণ্ঠশিল্পী: সুলতানা ইয়াসমিন লায়লা
  • সেরা ব্যান্ড: চিরকুট
  • সেরা জনপ্রিয় নারী কণ্ঠশিল্পী: দিলশাদ নাহার কনা
  • সেরা নারী কণ্ঠশিল্পী (সমালোচক পছন্দ): সোমনূর মনির কোনাল
  • সেরা পুরুষ কণ্ঠশিল্পী (সমালোচক পছন্দ): ইমরান মাহমুদুল
  • বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: আদনান আল রাজীব
  • বেস্ট রাইজিং স্টার: মন্দিরা চক্রবর্তী
  • সেরা কোরিওগ্রাফার: ইভান শাহরিয়ার সোহাগ
  • সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক পছন্দ): মেহজাবীন চৌধুরী
  • সেরা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা: শাকিব খান (বরবাদ)
  • সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক পছন্দ): আফরান নিশো (দাগি)
  • সেরা জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও সেরা চলচ্চিত্র পরিচালক: রায়হান রাফী
  • ঢালিউড সিলভার জুবিলি অ্যাওয়ার্ড: আসিফ আকবর ও রবি চৌধুরী

(সহ আরও বহু ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়)


অন্যান্য সংবাদ