সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
মাওয়া হাইওয়ের পাশে নিমতলা ব্রিজ সংলগ্ন ইছামতি নদী দখলের অভিযোগ, অস্তিত্ব সংকটে নদী গ্যাসসংকটে শিল্প খাত বিপর্যস্ত, উৎপাদন ও রপ্তানিতে বাড়ছে শঙ্কা সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দায়মুক্তি নিয়ে বিতর্ক: ব্যক্তিগত অপরাধের বিচার সম্ভব বলে মত আইন বিশেষজ্ঞদের মায়ের সেবা – মো: আশিকুর রহমান স্বাধীন পরিবেশ রক্ষায় দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন PRP থেরাপি: শরীরের নিজের শক্তিতেই সুস্থতার নতুন সম্ভাবনা -ডাঃ চৈতী মালাকার শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সার সংকটের আশঙ্কায় খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে, বিপদে পড়তে পারেন ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি মুন্সীগঞ্জের গর্ব বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) জামাল উদ্দিন চৌধুরী (এমপি): মুক্তিযুদ্ধের সাহসী সেনানায়কের জীবন ও অবদান গ্রামীণ সড়কে বারবার পিচ উঠে যাওয়া: টেকসই সমাধানে আরসিসি সড়ক নির্মাণের দাবি

তাপমাত্রার পারদ কমবে দাপটে বাড়বে কুয়াশার

রিপোর্টারের নাম / ৪৯৯ জন দেখেছেন
আপডেট : February 3, 2025
নতুন বছরের শুরুতে শৈত্যপ্রবাহের আভাস

তাপমাত্রার পারদ কমে আবারও দাপটে রয়েছে কুয়াশা। যদিও বেলা করে হলেও কুয়াশা চিরে উঁকি দিয়েছে সূর্য। এতে কমেছে শীতের অনুভূতি। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এই আবহাওয়াবিদ জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

তবে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সেই সঙ্গে এই সময়ে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

সোমবার সকালে দেশের সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময় রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে তাপমাত্রা ফের কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


অন্যান্য সংবাদ