সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
মাওয়া হাইওয়ের পাশে নিমতলা ব্রিজ সংলগ্ন ইছামতি নদী দখলের অভিযোগ, অস্তিত্ব সংকটে নদী গ্যাসসংকটে শিল্প খাত বিপর্যস্ত, উৎপাদন ও রপ্তানিতে বাড়ছে শঙ্কা সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দায়মুক্তি নিয়ে বিতর্ক: ব্যক্তিগত অপরাধের বিচার সম্ভব বলে মত আইন বিশেষজ্ঞদের মায়ের সেবা – মো: আশিকুর রহমান স্বাধীন পরিবেশ রক্ষায় দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন PRP থেরাপি: শরীরের নিজের শক্তিতেই সুস্থতার নতুন সম্ভাবনা -ডাঃ চৈতী মালাকার শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সার সংকটের আশঙ্কায় খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে, বিপদে পড়তে পারেন ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি মুন্সীগঞ্জের গর্ব বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) জামাল উদ্দিন চৌধুরী (এমপি): মুক্তিযুদ্ধের সাহসী সেনানায়কের জীবন ও অবদান গ্রামীণ সড়কে বারবার পিচ উঠে যাওয়া: টেকসই সমাধানে আরসিসি সড়ক নির্মাণের দাবি

তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা

স্টাফ রিপোর্টার / ৩৮৪ জন দেখেছেন
আপডেট : February 18, 2026

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে সূচনা হলো আগামীর বাংলাদেশের নতুন পথচলার। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর পরিবারের তৃতীয় প্রজন্মের হাতে রাষ্ট্রক্ষমতা ন্যস্ত হওয়ায় ঘটনাটি রাজনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করছে।

মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ নিলে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নেন তারেক রহমান। ঢাকাসহ পিতৃভূমি বগুড়ার দুটি আসনে জয়ী হয়ে তিনি জাতীয় সংসদে প্রবেশ করেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাঁর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং প্রায় দুই দশক পর পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।

১৯৯১ সালের পর এই প্রথম দেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল। এর আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া ও শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। দেড় বছরের অন্তর্বর্তী সরকারের শাসন শেষে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলো।

খালেদা জিয়ার মৃত্যুর পর গত ৯ জানুয়ারি দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এর আগে ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে দল পুনর্গঠন ও নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন এবং নিজেকে দলের একক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেন।

১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেওয়া তারেক রহমান ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের মাধ্যমে বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে ধাপে ধাপে নেতৃত্বের পর্যায়ে আসেন। ২০০৭ সালের এক–এগারোর সময় সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি গ্রেপ্তার হন এবং পরে মুক্তি পেয়ে লন্ডনে অবস্থান করেন। সেখান থেকেই দলের পুনর্গঠন ও আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলার নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করলেন তারেক রহমান। এখন তাঁর নেতৃত্বে দেশ কোন পথে এগোবে, তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

 


অন্যান্য সংবাদ