পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজির হাটের গর্বিত সন্তান ড. প্রফেসর আব্দুল আলিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে পরিবার, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা ও শিক্ষা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পেলেন। তাঁর মেধা, সততা ও দক্ষ নেতৃত্ব বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, ড. প্রফেসর আব্দুল আলিম শুধু কাজির হাট নয়, পুরো পাবনা জেলার জন্য গর্বের প্রতীক। তাঁর এই অর্জনে এলাকার তরুণ সমাজ নতুনভাবে অনুপ্রাণিত হবে।
তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তাঁর সফল নেতৃত্ব প্রত্যাশা করেছেন সবাই।