সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
মাওয়া হাইওয়ের পাশে নিমতলা ব্রিজ সংলগ্ন ইছামতি নদী দখলের অভিযোগ, অস্তিত্ব সংকটে নদী গ্যাসসংকটে শিল্প খাত বিপর্যস্ত, উৎপাদন ও রপ্তানিতে বাড়ছে শঙ্কা সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দায়মুক্তি নিয়ে বিতর্ক: ব্যক্তিগত অপরাধের বিচার সম্ভব বলে মত আইন বিশেষজ্ঞদের মায়ের সেবা – মো: আশিকুর রহমান স্বাধীন পরিবেশ রক্ষায় দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন PRP থেরাপি: শরীরের নিজের শক্তিতেই সুস্থতার নতুন সম্ভাবনা -ডাঃ চৈতী মালাকার শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সার সংকটের আশঙ্কায় খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে, বিপদে পড়তে পারেন ১ কোটি ৮১ লাখ মানুষ: ডব্লিউএফপি মুন্সীগঞ্জের গর্ব বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) জামাল উদ্দিন চৌধুরী (এমপি): মুক্তিযুদ্ধের সাহসী সেনানায়কের জীবন ও অবদান গ্রামীণ সড়কে বারবার পিচ উঠে যাওয়া: টেকসই সমাধানে আরসিসি সড়ক নির্মাণের দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন সাঁথিয়ার কৃতী সন্তান মাসুদ

স্টাফ রিপোর্টার / ১১৪ জন দেখেছেন
আপডেট : June 6, 2026

নিজস্ব প্রতিবেদক | পাবনা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন পাবনার সাঁথিয়া উপজেলার ছোন্দহ গ্রামের কৃতী সন্তান মোঃ মাসুদুল হক মাসুদ।

দলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় সাঁথিয়া উপজেলাসহ পাবনা জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি এ পদে দায়িত্ব পেয়েছেন।

মোঃ মাসুদুল হক মাসুদ ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন সময় দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে, কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় ছোন্দহ গ্রামসহ সাঁথিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এলাকার উন্নয়ন এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

নিজের প্রতিক্রিয়ায় মোঃ মাসুদুল হক মাসুদ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমি সর্বদা চেষ্টা চালিয়ে যাব।”

স্থানীয় নেতাকর্মীদের বিশ্বাস, কেন্দ্রীয় পর্যায়ে এ পদ লাভের মাধ্যমে সাঁথিয়া তথা পাবনার রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


অন্যান্য সংবাদ