সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
১৬৪ বছরের অপেক্ষা শেষে পাবনায় স্বপ্নের রেলযাত্রার নতুন অধ্যায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান শুরু মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার BMEISA-এর জমজমাট গেট-টুগেদার ও পুনর্মিলনী অনুষ্ঠিত শপথ – মো: আশিকুর রহমান স্বাধীন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি স্টার্কের আগুনঝরা বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ রবীন্দ্রসংগীতের নিবেদিতপ্রাণ শিল্পী কাদেরী কিবরিয়ার ৭৭তম জন্মদিন আজ বিক্রমপুরের অহংকার: রাজনগরের মাটিতে জন্ম নেওয়া অমর কথাশিল্পী সমরেশ বসু

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন / ৯ জন দেখেছেন
আপডেট : August 24, 2026

সৌদি আরবে এক সপ্তাহে ১৪,২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ।

সৌদি আরবে এক সপ্তাহে ১৪,২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৩ থেকে ১৯ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬,৯০০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩,৯৮২ জন এবং শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগে ৩,৩১৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া মোট ১৩,৭২৪ জন অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি ১৮,৮০৮ জন আইন লঙ্ঘনকারীকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৫,৩১৮ জন আইন লঙ্ঘনকারীকে টিকিট রিজারভেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।

তাছাড়া সৌদি আরব সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় মোট ১,৫২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার ৩৬ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৬৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং এক শতাংশ অন্যান্য দেশের।

এছাড়া অবৈধভাবে সৌদী আরব ত্যাগ করার চেষ্টা করার সময় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের যাতায়াত, আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করার সঙ্গে জড়িত ২৪ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে মোট ৩১,৯২২ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৯,৯৬১ জন পুরুষ ও ১,৯৬১ জন নারী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ব্যক্তি যদি সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করে, দেশের অভ্যন্তরে তাদের যাতায়াতের ব্যবস্থা করে, তাদের আশ্রয় দেয় কিংবা অন্য কোনো ধরনের সহায়তা বা সেবা দেয়, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি যাতায়াতের


অন্যান্য সংবাদ