কবিতা :কেন জানি
নজরুল ইসলাম, ডুয়েট , গাজীপুর

———————————–
কেন জানি এখন আর
জোর করে ভাবতে মন চায় না ।
মনে হয় যা হওয়ার তা তো হবেই
জোর করে কি বদলানো যাবে ?
অতিতে নিজের দিকে বুঝিয়ে বলার যে আগ্রহ
আপ্রান চেষ্টা ছিল ,
বর্তমানে সেটা খুজে পাই না ।
কেউ ভুল বুজলে মেনে নেই , কেউ ভুল বললে মেনে নেই ।
কেউ অপবাদ দিলে মেনে নেই ।
মুলত এখন আর তর্কে জরাতে ইচ্ছে হয় না ।
নিজের পক্ষে দুটো কথা বলব , সেই ইচ্ছে শক্তি টুকু পাই না ।
সব কিছুর উপর থেকে কেমন যেন মন উঠে গেছে ।
হারাতে হারাতে এতই হারিয়েছি যে
এখন কোন কিছু ধরে রাখার ইচ্ছেটাই আর হয় না ।
কপালে থাকলে থাকবে না থাকলে হারিয়ে যাবে ,
এই ভেবে চুপচাপ নিয়তির দিকে তাকিয়ে থাকি ।