বাংলাদেশের রাজনীতিতে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নির্বাচনে বিজয়ী দলের শীর্ষ নেতা হিসেবে পরাজিত দলের আমীরের বাসায় গিয়ে সাক্ষাৎ করাকে রাজনৈতিক মহল ইতিবাচক দৃষ্টিতে দেখছে। এটি পারস্পরিক সম্মান ও সংলাপভিত্তিক রাজনীতির বার্তা বহন করছে বলে মনে করা হচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র রাজনৈতিক ধারাবাহিকতার আলোকে তারেক রহমানের এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রাজনীতিতে প্রতিহিংসা নয়, সহনশীলতা ও সৌজন্যের সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক—এমন প্রত্যাশাই ব্যক্ত করছেন সচেতন মহল।