রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
স্টার্কের আগুনঝরা বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ রবীন্দ্রসংগীতের নিবেদিতপ্রাণ শিল্পী কাদেরী কিবরিয়ার ৭৭তম জন্মদিন আজ বিক্রমপুরের অহংকার: রাজনগরের মাটিতে জন্ম নেওয়া অমর কথাশিল্পী সমরেশ বসু অডিওলজি পেশার উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে SAB-এর সঙ্গে PISER-এর সৌজন্য সাক্ষাৎ পাবনার গর্ব গৌরীপ্রসন্ন মজুমদার: প্রয়াণের ৪০ বছরেও অমলিন তাঁর গান বাংলাদেশের সঙ্গে দিল্লিকে অবশ্যই সম্পৃক্ততা বাড়াতে হবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, যেভাবে হবে ভোটগ্রহণ কলকাতার নিউমার্কেটের পাশে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন, বাদ ওয়েদারাল্ড—ফিরলেন রেনশ

দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

স্টাফ রিপোর্টার / ৪৬ জন দেখেছেন
আপডেট : August 19, 2026

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সম্প্রতি শারীরিক অসুস্থতার মধ্যেও গত ২৭ মে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করাতে।

তৌফিক নেওয়াজ পেশাগত জীবনে সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইন অঙ্গনে দীর্ঘদিন কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন।

এদিকে স্বামীর মৃত্যুর সময় দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। তাঁর স্বামীর জানাজা ও দাফনে অংশগ্রহণের সুযোগ দিতে প্যারোলে মুক্তির আবেদন করার কথা জানিয়েছেন তাঁর আইনজীবী।

তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান এবং সময় পরিবারের পক্ষ থেকে বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর জানানো হবে বলে জানা গেছে।

তাঁর মৃত্যুতে আইন অঙ্গন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


অন্যান্য সংবাদ