রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
এই মুহূর্তের খবর :
স্টার্কের আগুনঝরা বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ রবীন্দ্রসংগীতের নিবেদিতপ্রাণ শিল্পী কাদেরী কিবরিয়ার ৭৭তম জন্মদিন আজ বিক্রমপুরের অহংকার: রাজনগরের মাটিতে জন্ম নেওয়া অমর কথাশিল্পী সমরেশ বসু অডিওলজি পেশার উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে SAB-এর সঙ্গে PISER-এর সৌজন্য সাক্ষাৎ পাবনার গর্ব গৌরীপ্রসন্ন মজুমদার: প্রয়াণের ৪০ বছরেও অমলিন তাঁর গান বাংলাদেশের সঙ্গে দিল্লিকে অবশ্যই সম্পৃক্ততা বাড়াতে হবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, যেভাবে হবে ভোটগ্রহণ কলকাতার নিউমার্কেটের পাশে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন, বাদ ওয়েদারাল্ড—ফিরলেন রেনশ

পাবনার গর্ব গৌরীপ্রসন্ন মজুমদার: প্রয়াণের ৪০ বছরেও অমলিন তাঁর গান

নিজস্ব প্রতিবেদন / ২১ জন দেখেছেন
আপডেট : August 22, 2026

‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’, ‘ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায়’, ‘জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো’, ‘নীল আকাশের নীচে এই পৃথিবী’, ‘মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে’, ‘এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার’—এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা কিংবদন্তি গীতিকবি গৌরীপ্রসন্ন মজুমদার। তাঁর গান বাংলা সংগীতের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, একই সঙ্গে প্রজন্মের পর প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছে।

তাঁর ৪০তম প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে পাবনার এই কৃতী সন্তানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন তাঁর ভক্ত, অনুরাগী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ।

গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গান শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; তাঁর গানে ফুটে উঠেছে প্রেম, বিরহ, প্রকৃতি, জীবনবোধ ও দেশাত্মবোধ। ‘শোনো একটি মুজিবরের থেকে’ গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হয়ে আছে। মুক্তিযুদ্ধের সময় তাঁর গান বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও উজ্জীবিত করেছিল।

চলচ্চিত্রে গীতিকবি হিসেবে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ছয়বার বিএফজেএ পুরস্কারে ভূষিত হন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার ২০১২ সালে তাঁকে মরণোত্তরমুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে।

গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৫ সালের ৫ ডিসেম্বর পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ সৃজনশীল জীবনে তিনি বাংলা গানের জগতে অসামান্য অবদান রাখেন। ১৯৮৬ সালের ২০ আগস্ট মাত্র ৬০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

শারীরিকভাবে তিনি আজ নেই, কিন্তু তাঁর সৃষ্টি আজও মানুষের মুখে মুখে ফেরে। সময়ের পরিবর্তনের সঙ্গে সংগীতের ধরন বদলালেও গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা কালজয়ী গানগুলো এখনো শ্রোতাদের আবেগে নাড়া দেয়। বাংলা গানের ইতিহাসে তাই তিনি শুধু একজন গীতিকবি নন, একটি স্বতন্ত্র অধ্যায়ের নাম।

 


অন্যান্য সংবাদ